যুক্তরাজ্যের উচিৎ ইরানে মার্কিন হামলার বিরোধীতা করা: ব্রিটিশ এমপি

যুক্তরাজ্যের হাউস অব কমন্সের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান এমিলি থর্নবেরি বলেছেন, যুক্তরাজ্যকে সঠিক এবং সত্যের পাশে দাঁড়াতে হবে করতে হবে এবং ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের-এর সাম্প্রতিক হামলার বিরোধিতা করতে হবে।

বিবিসির দ্য ওয়ার্ল্ড টুনাইট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের বিশ্বাস এবং ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। আমাদের দৃষ্টিকোণ হলো, ইরানের উপর এই হামলার কোনো সুপরিকল্পনা নেই, এটি ব্রিটিশ স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং আন্তর্জাতিক আইন অনুযায়ীও এটি গ্রহণযোগ্য নয়।'

থর্নবেরি আরও বলেন, 'আমরা ভিয়েতনামে যুক্ত হইনি, তখন না বলেছি আর এখনও না বলছি। আমরা তখনও ঠিক ছিলাম এবং এখনও ঠিক।' তিনি আরও অভিযোগ করেন, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া মার্কিন অভিযানের প্রতি যুক্তরাজ্য সমর্থন দেওয়াটা ভুল হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তিরস্কার করে বলেন, 'আমরা যে ব্যক্তির সঙ্গে কাজ করছি, তিনি উইনস্টন চার্চিল নন।' সূত্র: বিবিসি