ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা, মানসেহরাতের পাশাপাশি রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। আঘাতের গভীরতা ছিল ১১৪ কিলোমিটার।

পেশোয়ার ও ইসলামাবাদসহ দেশটির এই অংশটি তিনটি প্রধান টেকটোনিক প্লেট- আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়- এর সংযোগস্থলে অবস্থান করছে। ফলে এখানে পাঁচটি ভূমিকম্পপ্রবণ এলাকা গঠিত হয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগ ও ক্রমাগত টেকটোনিক মুভমেন্টের কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে।

মধ্য ও উত্তরের এই অঞ্চলে সম্প্রতি ভূমিকম্পের নজিরও দেখা গেছে। গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।