ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে একটি পিকআপ উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের একটি দল অনুষ্ঠান শেষে দেবরি গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। সূত্র: এনডিটিভি