ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই।
সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, জাতীয় নির্বাচন ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশিক্ষণ নিয়ে মাঠে নেমেছে ২৫ হাজার সদস্য। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।’
ডিএমপি কমিশনার আরও জানান, এবারের নির্বাচনে রাজধানীতে ২ হাজার ১৩১টি কেন্দ্র। গুরুত্বপূর্ণ কেন্দ্র ১ হাজার ১৪টি। প্রতি কেন্দ্রে দায়িত্ব পালন করবে ৪ জন করে পুলিশ। ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এখানে দায়িত্ব পালন করবে ৭ জন করে পুলিশ দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা থেকে বেরিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ সৃষ্টি করা হবে।
নির্বাচনে কোনো থ্রেট নেই জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, সাধারণ সময়ের চেয়ে পরিবেশ ভালো। চমৎকার পরিবেশ রয়েছে।