ইকবাল সোবহান চৌধুরী আটক

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (০৪ নভেম্বর) মহাখালী ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাঁকে কী কারণে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। এ বিষয়ে ডিবির পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইকবাল সোবহান চৌধুরী দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর সম্পাদক এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার সরকারে তিনি তথ্য ও গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ছিলেন।

এমএজেড
আরও পড়ুন