রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
শনিবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র-মাদক উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১১৮ জন, গুলশান বিভাগে ১০৫ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, রমনা বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।
অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, ২টি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ব্লেড ও ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, ১ লিটার বিদেশি মদ এবং নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।