রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে তেজগাঁও বিভাগে সর্বোচ্চ ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৮৩, তেজগাঁওয়ে ১০১, মিরপুরে ৯৬, গুলশানে ৩৬ এবং উত্তরা বিভাগে ৩৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১২৫টি ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ টাকা সমমূল্যের বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত