মেট্রোরেলের লাইন দিয়ে হেঁটে টঙ্গীর উদ্দেশ্যে কিশোর, অতঃপর

মেট্রোরেলের লাইনে নেমে টঙ্গীর উদ্দেশ্যে হাঁটতে শুরু করে এক কিশোর, লাইনে নামার প্রায় ২০ মিনিট ধরে দুই পাশেই ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে নিরাপত্তাকর্মীরা ওই কিশোরকে উদ্ধার করে মেট্রোরেলের লাইন থেকে বের করে আনলে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (৭ সেটেম্বর) দুপুরের দিকে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডেরউপ প্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী জানান, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে সে উত্তরা উত্তর স্টেশনের উত্তর পাশে ডিপোর দিকে যাওয়ার লাইনে নেমে পড়ে। পরে ওই কিশোরটি মেট্রোরেলের লাইনকে সাধারণ রেললাইনের মতো মনে করেছিল।

ছেলেটিকে দেখতে পাওয়ার পরপরই নিরাপত্তাকর্মীরা গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ১২-১৩ বছর বয়সের ওই কিশোর সাধারণ রেললাইন মনে করে ভুলবশত মেট্রোরেলের লাইনে নেমে হাঁটা শুরু করে।

কিশোরের এমন বিপজ্জনক কাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়, যার ফলে প্রায় ২০ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকে।

পরবর্তীতে দ্রুত ব্যবস্থা নিয়ে নিরাপত্তাকর্মীরা ওই কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এদিকে, মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলে দুই পাশেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।