রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। নিরাপত্তার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
পরে মেট্রোরেল লাইনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কুকুরটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান মোহসিন শেখ।
নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ
২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান পাবেন ১৪৭২ নারী