ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
রবিন আরও জানান, তার বাবার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ যোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থণা করেছেন।
ঢাকার সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। তিনি ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নির্বাচিত হয়েছিলেন।