দুই পক্ষের জনসভাকে কেন্দ্র করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে পার্টির অফিসের সামনে কোনো উত্তাপ নেই। অফিসের সামনে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। ছাত্র-জনতার কাউকে দেখা যায়নি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টিতে ছাত্র-জনতা আগুন দেওয়ার দুদিন পর শনিবার (২ নভেম্বর) সেখানে সমাবেশ ডাকে জাতীয় পার্টি। অন্যদিকে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। দু’পক্ষের কর্মসূচি ঘিরে উত্তাপ ছড়ালে ডিএমপির পক্ষ থেকে কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ জারি করে। পরে দু’পক্ষই তাদের কর্মসূচি স্থগিত করে। এতে থেমে যায় উত্তাপ।