টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মুরগিবাহী পিকআপ। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা থানায় পৌঁছানোর পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।