ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু,পাশে মিললো আরেক নারীর লাশ

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:৩০ এএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মিরহামজানি এলাকায় ট্রেনে কাটা পড়ে মুক্তা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত মুক্তা ওই এলাকার সুজন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে রেললাইন ধরে বাবার বাড়ি যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একই এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
লাশে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।

উভয় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল হক।

HN
আরও পড়ুন