কমলগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরসহ বিভিন্ন জায়গায় বেকারী ও রেস্টুরেন্টে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এবং শমসেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা খাদ্য পণ্যের সাথে রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ রং মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত কাজী বেকারীকে ৩০ হাজার টাকা, আলী বাবা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।