নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পাটের চেয়ে পাটকাঠির কদর বেশি। কৃষকরা পাটে তেমন সুবিধা করেতে না পারলেও পাটকাঠি বিক্রি করে লাভবান হচ্ছেন। প্রতি মুঠো পাটকাঠি বিক্রি হচ্ছে ১০ টাকায়। ফলে পাটকাঠির মাধ্যমে কিছুটা ক্ষতিপূরণ হবে বলে মনে করছেন চাষিরা।
জেলার চাষিদের অভিযোগ, এ বছর জেলার বিভিন্ন হাটবাজারে প্রতি মণ পাট দুই হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত বছর তিন হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে পাট চাষিরা প্রতি মণে এক হাজার টাকা কম পাচ্ছেন। বীজ ও উৎপাদন সংশ্লিষ্ট অন্যান্য জিনিসের দামের সঙ্গে শ্রমিকের মূল্যও বেড়েছে। এতে আগের চেয়ে কয়েকগুণ উৎপাদন খরচ বেড়েছে। উৎপাদন খরচ বিবেচনায় পাট বিক্রি করে কৃষকের লাভ হচ্ছে না। ফলে হতাশ তারা।
তবে চাষিরা পাটকাঠি বিক্রি করে লাভের মুখ দেখছেন।