ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা কাউনিয়া) আসনে বেসরকারিভাবে ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি জয় পেয়েছেন।
১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। আখতারের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হজার ৯৪৪ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৮ হাজার ৩৩১ ভোট।

