কুষ্টিয়ার গড়াই নদীর ড্রেজিং উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি: সুন্দরবনে মিঠাপানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গড়াই নদীর ধারাবাহিক ড্রেজিং কার্যক্রম চালু রাখলো সরকার। গড়াই নদীর ড্রেজিং ও তীর সংরক্ষণ (২য় সংশোধিত) প্রকল্পের ড্রেজিং কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরের যুগিয়া এলাকায় ব্যয়বহুল এই ড্রেজিং কার্যক্রম উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান।

তিনি বলেন, সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি কাজে ব্যবহারের জন্য মিঠাপানির উৎস ধরে রাখতে গড়াই নদীর ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। তবে শত শত কোটি টাকার এই ক্যাপিটাল ড্রেজিং নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করলে অতিরিক্ত সচিব সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

গড়াই নদীর ড্রেজিং কার্যক্রম উদ্বোধনের সময় মন্ত্রণালয়েরর্ ্ঊর্ধ্বতন কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।