নীলফামারীতে জাপা এমপি আদেলের ক্রীড়া সামগ্রী বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জের ২০২টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, বেঞ্চ ও ফাইল কেবিনেট বিতরণ করেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিকট তিনি এসব সামগ্রী হস্তান্তর করেন।

এছাড়াও ৩৯ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন ও ২৯টি কমিউনিটি ক্লিনিকে ভিজিটরদের জন্য চেয়ার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জাতীয় পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।