রাঙ্গামাটিতে বিএনপির ১১ নেতাকর্মী আটক

রাঙ্গামাটি প্রতিনিধি: বিএনপির ডাকা তিন দিনের অবরোধে সাড়া দেয়নি রাঙ্গামাটির মানুষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে টহল দিতে দেখা গেছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই রাঙ্গামাটির অভ্যন্তরের সকল রুটগুলোসহ নৌ-পথে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গামাটি-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ থাকলেও দুপুর ১টা ৪০ মিনিট থেকে গাড়ি চলাচল শুরু হয় বলে পাহাড়িকা কর্তৃপক্ষ জানায়।

এদিকে কোতয়ালি থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, রাঙ্গামাটিতে বিএনপির ডাকা হরতালে বিশৃঙ্খলার করার অভিযোগে দলটির ১১ জন নেতাকর্মী আটক করা হয়েছে। তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।