বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের তিনমাথা এলাকার বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় অবরোধকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
এদিকে শহর ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার যান চলাচল কিছুটা বেড়েছে। এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশের সাজোয়া যান নিয়ে টহল দিচ্ছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, সকালে জামায়েত একটি মিছিল বের করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।