ধোবাউড়ায় জাতীয় সমবায় দিবস পালন

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শোভাযাত্রা এবং পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধোবাউড়া হালুয়াঘাট আসনের এমপি জুয়েল আরেং। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারী কমিশনার( ভূমি) শাহ জুবায়ের, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দীন সোহাগ, অফিসার ইনচার্জ টিপু সুলতান প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী সংগঠকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।