চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ফরিদ আহম্মেদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকালের দিকে কোনো এক সময় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের সোনাপাহাড় বিএসআরএম কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। দুপুরে রেল পুলিশের একটি টিম ফরিদ আহমেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে রেললাইনের পাশে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেওয়া হয়। পরে রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমজাদ হোসেন জানান, ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।