পঞ্চগড়ে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সামাজিক নিরাপত্তার আওতায় ইউনিয়ন পর্যায়ের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) রাধানগর ইউনিয়ন পরিষদের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাধানগর ইউনিয়নের পাঁচ হাজার সুবিধাভোগী সদস্য, স্থানীয় দলীয় নেতাকর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মজাহারুল হক বলেন, শেখ হাসিনার সরকার বিপুল সংখ্যক নারী পুরুষকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এনেছে। ভবিষ্যতে ভাতার পরিমাণ ও সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।