ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি: বিএনপির হরতাল ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এ সময় বিএনপি ও তাদের দোসরদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

শনিবার (১১ নভেম্বর) হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরীর অপচেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে ইবি ছাত্রলীগ।

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি নাইমুল ইসলাম জয়, আরিফুল ইসলাম, বনি আমিন, মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক হোসাইন মজুমদার। 

ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে কিছু বিদেশি শক্তির ইন্ধনে বিএনপি জোট নানা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রসমাজ এই নৈরাজ্য মেনে নিবে না।