বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে ইরফান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পাকা ইউনিয়নের মাড়িয়া মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইরফান ওই গ্রামের সাজেদুর রহামানের একমাত্র সন্তান।
স্থানীয়রা জানান, শিশুটির মা বাড়ির কাজে ব্যাস্ত থাকায় সে বাড়ির বাইরে পাটখড়ি নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা বাড়ির পাশের পুকুরে ইরফানের মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।