নাটোরের লালপুরে গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদের সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি ) মো. আবীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, মডেল প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম সেলিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানা প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফিরাত করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান।

