সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে লবণভর্তি ১টি ট্রাক জব্দ করে ৬৫ কেজি গাঁজাসহ মো. আবু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (১৭ নভেম্বর) র্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেনের নির্দেশনায় উপজেলার ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে লবণ ভর্তি ট্রাক থেকে ৬৫ কেজি গাঁজাসহ মো. আবু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এছাড়াও মাদক ব্যবসায়ীর সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা কেনাবেচায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, এবং নগদ ২৩ হাজার ৬০০ টাকাসহ সাথে থাকা ট্রাকটি জব্দ করেছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী জানায়, তারা প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছিল।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, আটককৃৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।