ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব

দীর্ঘ সময় বিদ্যুৎহীন লক্ষ্মীপুর সদরের অনেক এলাকা

লক্ষ্মীপুর প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে লক্ষ্মীপুর সদরের ১৮টি ইউনিয়নে ২৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়, পরে দিবাগত রাতে মূল লাইনে বিদ্যুৎ সরবরাহ সচল হয়। তবে শনিবার (১৮ নভেম্বর) বিকেল পর্যন্ত উপজেলার ১৮ টি ইউনিয়নে এখনও বিদ্যুৎ সরবরাহ হয়নি।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে এখানে সমস্যা দেখা দিয়েছে। উপজেলা সদরে অধিকাংশ এলাকায় লাইন চালু করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে জেলায় পল্লীবিদ্যুৎ সমিতির ১০০ খুটি,৩০ টি ট্রান্সফরমার,৭৩৫টি মিটার, ১১৫ টি খুটি পড়ে গেছে। ১৮৭৫ টি স্পর্টে তার ছিঁড়ে গেছে। পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছে পল্লীবিদ্যুৎ সমিতি। রোববার বিকেলের মধ্যে জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ সচল করা যাবে বলে আশা করছেন তিনি।