বাণিজ্য মেলা শুরু হয়েছে কিশোরগঞ্জে। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলার আয়োজন করেছে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
শনিবার (২০ জানুয়ারি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি।কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি একেএম মুজিবুর রহমান বেলাল এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। এছাড়াও ব্যবসায়ী ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আয়োজকদের নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আয়োজকেরা জানিয়েছেন, মেলায় বিভিন্ন শিল্পপণ্যের ১১০টি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।