কিশোরগঞ্জে ৬ আসনের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। আর বাকি আসনটিকে জয় পেয়েছে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী। এসব আসনের কেন্দ্রভিত্তিক ফলাফলে এই তথ্য জানা গেছে।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী মাজহারুল ইসলাম ২৩ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। মাজহারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন ২৪ হাজার ৬৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। অ্যাডভোকেট জালাল উদ্দীন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুক ১২ হাজার ২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। ড. এম ওসমান ফারুক পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. কর্নেল (অব.) জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২২২ ভোট।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী ১৩ হাজার ৯২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। শেখ মজিবুর রহমান ইকবাল হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রতীক নিয়ে সৈয়দ এহসানুল হুদা হেয়েছে ৬৬ হাজার ১১৮ ভোট।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ৩৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিন পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট।

