চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইফুল রহমান (৩০) নামের এক ব্যক্তির মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিজিবির মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় বাহিনী বিএসএসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাদেকুর রহমান।
তিনি জানানা, গত ৩ তারিখে রাতে সাইফুল রহমানসহ কয়েকজন গরু চোরাচালানি আনার জন্য রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের মরদেহ দুইদিন পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি-বিএসএফের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে সাইফুল রহমানের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
নিহত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগোরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে সাইফুল ইসলাম।