বামনার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কলেজ, শ্রেষ্ঠ শিক্ষক আরিফ

বরগুনার বামনা উপজেলায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বামনা সরকারি ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। একই কলেজের ইসলামিক শিক্ষার প্রভাষক ড. মোহাম্মদ আরিফ শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকহাত আরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বামনা সরকারি ডিগ্রী কলেজের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বামনা সরকারি ডিগ্রী কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

অপরদিকে ড. মোহাম্মদ আরিফ নিষ্ঠা, দক্ষতা ও আদর্শ শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে অনন্য অবদান রেখে চলেছেন। এ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বামনা সরকারি ডিগ্রী কলেজ শিক্ষা ক্ষেত্রে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে।