বরগুনায় ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম

বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা এলাকায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সিফাত হাওলাদার (২০) ও মো. নূর আলম (৩৫)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গৌরীচন্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি ভবনের নিচতলার কক্ষে অভিযান চালিয়ে তোষকের নিচে রাখা ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত