জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ফটিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
দলটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার পাশাপাশি কর্মপরিধি, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কমিটিতে মো. হাসান উল্লাহকে আহ্বায়ক, মোহাম্মদ সাইফুল্লাহ ও তাহমিনা খানমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মো. মামুন উদ্দিনকে সদস্যসচিব এবং মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ আহসান উল্লাহকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আইয়ুব আলী সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. কাওছার উল্লাহ ও মো. আবদুল হালিম, দপ্তর সম্পাদক আলী আহসান তারেক এবং কোষাধ্যক্ষ হাফেজ মো. মাহমুদুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তালেব, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ এমাদ উল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম এম উদ্দিন, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং যুব বিষয়ক সম্পাদক মো. আবুল মনছুর।
কমিটিতে প্রবাসী কল্যাণ ও ডায়াসপোরা বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ নেজাম উদ্দিন এবং একাধিক সহ-প্রবাসী কল্যাণ ও ডায়াসপোরা বিষয়ক সম্পাদক রাখা হয়েছে। এছাড়া ক্রীড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিনসহ কয়েকজনকে সদস্য করা হয়েছে।
চিঠিতে বলা হয়, অনুমোদিত কমিটি আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে। এনসিপি চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ফটিকছড়িতে দলীয় কার্যক্রম আরও সংগঠিত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। এর আগে এনসিপি চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে ফটিকছড়িসহ উত্তর চট্টগ্রামের সাত উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছিল।