মেয়েকে রাসেল ভাইপারের দংশন, বোতলবন্দি সাপ নিয়ে হাসপাতালে বাবা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম

চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চলে রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত পাঁচ বছরের শিশু মরিয়মের জীবন বাঁচল বাবার সময়োপযোগী সিদ্ধান্তে। 

সোমবার দুপুরে দংশনকারী সাপটিকে বোতলে ভরে এক হাতে শিশু ও অন্য হাতে সাপ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পৌঁছান বাবা মনির হোসেন।

উপজেলার নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামে বাড়ির পাশে খেলা শেষে ঘরে ফেরার সময় রাসেলস ভাইপারের একটি বাচ্চা মরিয়মের পায়ে কামড় দেয়। শিশুটির কান্নাকাটি শুনে বাবা মনির হোসেন কালক্ষেপণ না করে দ্রুত ঝোপঝাড় খুঁজে সাপটিকে প্লাস্টিকের বোতলে বন্দি করেন। সাপের ধরন শনাক্ত করে সঠিক চিকিৎসা নিশ্চিত করতেই তিনি সাপটি সঙ্গে নিয়ে আসেন।

ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে সরাসরি প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর জেলা সদর হাসপাতালে আনা হয় শিশুটিকে। 

জরুরি বিভাগের চিকিৎসকেরা তাত্ক্ষণিকভাবে অ্যান্টিভেনম প্রয়োগসহ প্রয়োজনীয় চিকিৎসা শুরু করায় শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তাকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এইচএন
আরও পড়ুন