টঙ্গীতে হেরোইন ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীর পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
গ্রেপ্তারকৃত যুবকের নাম মারুফ হোসেন (২০)। তিনি মো. ইয়াছিন ও খোদেজা বেগমের ছেলে। তার বাড়ি টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আরিচপুর এলাকার হাজী মাজার বস্তিতে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মারুফ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।