লোকসংগীতে দেশ সেরা কিশোরগঞ্জে সদর উপজেলার জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের যুগ্ম আহবায়ক শংকর সরকারের কণ্যা অনয়া সরকার ঈশা।
কিশোরগঞ্জের সংগীত শিক্ষক অশোক কুমার বিশ্বাসের ছাত্রী অনয়া সরকার (ঈশা) ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’ ২০২৬ এ জাতীয় পর্যায়ে লোকসংগীতে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সে গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।
ইশার সংগীত শিক্ষাগুরু অশোক কুমার বিশ্বাস জানান, অনয়া সরকার (ঈশা) এর পূর্বে কিশোরগঞ্জ পৌরসভা, সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলা, পরে ঢাকা বিভাগে লোকসংগীত ও দেশাত্মবোধক সংগীতে প্রথম হয়।
জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের মধ্যে লোকসংগীতে প্রথম স্থান হওয়ায় কিশোরগঞ্জ জেলাবাসী গর্বিত।
এছাড়া অনয়া সরকার ঈশার পরিবার ও আত্নীয় স্বজন তার এই সাফল্যে আনন্দ জোয়ারে ভাসছে।