ইটনায় জলমহাল দখল চেষ্টার প্রতিবাদ ও নিরাপত্তার দাবি 

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

সরকারি ইজারায় নেওয়া জলমহাল দখলে নিতে চাঁদা দাবি, মাছ লুট, মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। জলমহালের ইজারাদার মো. ফরহাদ মিয়া ওই সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেন। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাক এলাকায় এই সংয়বাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ফরহাদ মিয়া তাকে হয়রানি, জলমহালের মাছ লুটপাটের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে পাচকাহনীয়া (ভূগলী) জলমহালটি ইজারা নেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। জলমহালটির দখল নেওয়ার উদ্দেশ্যে তার কাছে চাঁদা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকে বিরোধ আরও তীব্র হয়েছে।

ফরহাদের অভিযোগ, তাকে চাপে রাখতে একের পর এক মামলা করা হচ্ছে। পাশাপাশি জলমহালের মাছ লুটপাটের হুমকি দেওয়ার পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। তার দাবি, সম্প্রতি রাতের আঁধারে জলমহালের চারজন পাহারাদারকে ধরে নিয়ে আটকে রাখা হয়। স্থানীয় এক প্রভাবশালী আইনজীবী এসব করছেন বলওি উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন, ইটনা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর শেখ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রহিম, সাবেক বিএনপি নেতা নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

জেএম
আরও পড়ুন