গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক বিতরণ

গোপালগঞ্জে ৪টি স্কুলের ৩শত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক বিতরণ করেছে শিক্ষানুরাগী মো: টিপু সুলতান। সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ৪টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ স্কুলের পোশাক বিতরণ করা হয়েছে। 
 
শনিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ৪টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রথম পর্যায়ে পোশাক বিতরণ করা হয়েছে। 
 
হরিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহিনুর ইসলাম বুলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন পোশাকগুলো তুলে দেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর। 
আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়, হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও ৩৪নং পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩শত ৫০ জন শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলের পোশাক ম্যাচিং করে তাদের মধ্যে বিতরণ করা হয়। 
প্রধান অতিথি সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর বলেন, দরিদ্র  শিক্ষার্থীদের পাশে থেকে একটু সহায়তা  করলে তারা অনেক ভালো রেজাল্ট করবে। এই শিশুরা আগামীতে গোপালগঞ্জের এমপি হবে, বিসিএস ক্যাডার হবে। তাদের পাশে দাড়ান এবং শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখুন। 
এসময় সাবেক সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রিন্সিপাল প্রফেসর এম হাই, সদর উপজেলার বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, হরিদাসপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহিনুর ইসলাম বুলা, বক্তব্য রাখেন।  এছাড়া জেলা ও উপজেলা  বিএনপি'র এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।