আবাসিক হোটেলে অভিযান, ৫ নারীসহ আটক ১১

গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেল থেকে ৫ নারীসহ ১১ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় হোটেলটি সিলগালা করা হয়।

সোমবার (২০ জুলাই) বিকালে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়।

তিনি জানালেন, অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হোটেল থেকে ৫ নারীসহ ১১ জনকে আটক করা হয়। আটকদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।