সিংগাইরের সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩ জন।
 
মঙ্গলবার (২১ জুলাই )  সকালের দিকে জেলার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মিদুলিয়া ডাবল ব্রীজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় সনাক্ত করতে পারে নি পুলিশ। 
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সকালের দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মিদুলিয়া এলাকায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এই দূর্ঘটনায় ঘটনাস্থলে এক জন নিহত হয় এবং আহত হয়েছে ৩ জন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলমান আছে।