নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাতের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট স্পটে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেন।
পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।