গাজীপুরের শ্রীপুরে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আব্দুল কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
গ্রেপ্তারকৃত আব্দুল কাদের উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. আশরাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদক কারবারি আব্দুল কাদেরের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যানুযায়ী ঘরের ভেতর থেকে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত আব্দুল কাদেরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।