ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ জন নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট ) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সোহেল হোসেন।
নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০), ও আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেটি দুমড়ে মুচড়ে যায়। এত সড়কের উপর তিনজন যুবক পড়ে তাদের মাথায় আঘাত পায়। অপর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।
ভাঙ্গা জুরুরী বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, অজ্ঞাত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মোটরসাইকেলে থাকা আহত আরও দুই যুবককে ঢাকায় নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।