কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নরসুন্দা নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের নরসুন্দা নদী তেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর মোড় ঈদগাহ মাঠের পাশে নদীর তীর দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি যাচ্ছিলেন। এ সময় নদীর পানিতে নবজাতকের মরদেহ ভাসতে দেখে বিষয়টি ৯৯৯-এ ফোন করে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান অবস্থায় থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।