গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর (ফ্লাইওভার) ওপর অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোরশেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুপুরে সফিপুর উড়াল সেতুর ওপর একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক, এক নারী ও এক শিশু নিহত হন। তাদের একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।