নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন—মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২০)।
অন্যজন হলেন একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে নুরুল ইসলাম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুটি দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইরানের শিল্পনগরী আরাক শহরের সমৃদ্ধির অজানা ইতিহাস
যুদ্ধ নয়, শান্তি চায় কাতার: ডোনাল্ড ট্রাম্প