সারাদেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব রেজানুল হাবীব প্রধান রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ফারুক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক ও শাহ্ আব্দুল মান্নান সিন্টু।
এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. আলতাব হোসেন পাতা, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক, রুহুল আমিন লেবু ও এনামুল হক, বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, রফিকুল ইসলাম মন্ডল, প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু ও তরিকুল ইসলাম চঞ্চল বক্তব্য দেন।
যুবদলের নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দ, সদস্যসচিব কাজী এহসানুল কবির রিপন, পৌর যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন লিপন, ভারপ্রাপ্ত সদস্যসচিব আনোয়ার হোসেন গোলাপ, জাকিরুল ইসলাম, আনামত হোসেন, সারোয়ার আহম্মেদ মিলন, আব্দুল মজিদ প্রধান ও আব্দুল আউয়াল।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ আলম, আব্দুল মতিন মিয়া, সৈয়দ হাসানুল ইসলাম রিপন ও মুক্তার সরকার; কৃষকদল নেতা আব্দুল হালিম সরকার, হাবিবুর রহমান প্রধান হাবিব ও আতাউর রহমান সরকার; জাসাস নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী মুন্নাফও বক্তব্য দেন।
ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আল আমিন রনি, সাধারণ সম্পাদক মনির হোসেন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক সজিব উদ্দিন, সদস্যসচিব নিবরাস মিয়া এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান ও সাধারণ সম্পাদক কৌশিক হাসান।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সারাদেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।