ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

এতে আরও বলা হয়, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সদস্যরা পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত