পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীসহ নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিক হাতহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার এসআই আকরাম হোসেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক।